পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও মেয়ে, শ্বশুরের বিরুদ্ধে মামলা করলো বাবা - The News Lion

পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও মেয়ে, শ্বশুরের বিরুদ্ধে মামলা করলো বাবা




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার এক প্রবাসীর স্ত্রী দেড় বছরের শিশুসন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর বাবা।  শনিবার (২৮ নভেম্বর) সকালে ওই গৃহবধূর শ্বশুর আবদুল কাদের (৬০) এই অভিযোগ করে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। 


তিনি জানান, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তার ছেলে আবদুর রবের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের এক শিশুসন্তানও রয়েছে।  নিখোঁজ গৃহবধূর শ্বশুরের অভিযোগ, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে গত ২০ আগস্ট রাতে পরকীয়া প্রেমিক রাকিবের সঙ্গে শারীরিক সম্পর্কের সময় শ্বশুরের কাছে ধরা পড়েন ওই গৃহবধূ। এ সময় ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করে তিনি ও তার প্রেমিক রক্ষা পান। পরে ২০ অক্টোবর স্বামীর পাঠানো চার লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণ নিয়ে দেড় বছরের শিশুসন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি।


 এ ঘটনায় আবদুল কাদের বাদী হয়ে ২০ অক্টোবর রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।  এদিকে গত ১৯ নভেম্বর ওই গৃহবধূর বাবা অটোচালক বাবুল মিয়া বাদী হয়ে মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগে শ্বশুর আবদুল কাদেরসহ চারজনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। জানতে চাইলে বাবুল মিয়া বলেন, ‘আমার মেয়েকে খুঁজে পেতে আদালতে মামলা করেছি।’  


বিষয়টি নিয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘গৃহবধূ নিখোঁজের বিষয়ে থানায় দায়ের করা তার শ্বশুরের অভিযোগ এবং তার বাবা বাবুলের দায়ের করা আদালতের মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে জানতে পেরেছি, মেয়েটি নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে ঢাকার কোনো একটি গার্মেন্টসে কাজ করছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.